![]() |
| Original News Pic from AmaderNews |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেকজন।
রোববার ভোরের দিকে উপজেলার শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে জানিয়েছেন ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান।
নিহত রবিউল ইসলাম (৫৫) উপজেলার বুড়িমারী এলাকার কলাবাগান গ্রামের চেনুমিয়ার ছেলে। আহত হয়েছেন ওই গ্রামের হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩০)।
স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, রোববার ভোরের দিকে কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী ভারতীয় গরু আনতে শমসেরনগর সীমান্তে যান।
তারা ৮৬৪ নম্বর মূল পিলারের কাছে গেলে ভারতীয় কুচবিহার জেলার চুয়াঙ্গারখাতা ১৬৯ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান আর পায়ে গুলিবিদ্ধ হন শহিদুল ইসলাম। সাথে থাকা অপর বাংলাদেশিরা রবিউলের লাশসহ শহিদুলকে উদ্ধার করে নিয়ে আসে।
লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান বলেন, “এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 Comments
Please do not enter any spam link in the comment box.