বাংলাদেশ জিম্বায়ের সিরিজ আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান ২০২০ অনুযায়ী হওয়ার কথা ছিল মার্চ মাসে এবং সেখানে কোনো ওয়ানডের ম্যাচের প্লান ছিল না।
কিন্তু মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের টি-২০ সিরিজ আয়োজন করায় বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজ এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়েছে।
বাংলাদেশ এই সিরিজে জিম্বাবুয়ের সাথে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলবে। আজ বিসিবি এই সিরিজের চূড়ান্ত সূচী প্রকাশ করেছে। জিম্বাবুয়ে এই সিরিজের জন্য বাংলাদেশে পা রাখবে ১৫ ফেব্রুয়ারি।
বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের সূচীঃ
১টি মাত্র টেস্ট ম্যাচঃ ২২শে ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
১ম ওয়ানডে ম্যাচঃ ১লা মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
২য় ওয়ানডে ম্যাচঃ ৩ই মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
৩য় ওয়ানডে ম্যাচঃ ৬ই মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
১ম টি-২০ ম্যাচঃ ৯ই মার্চ ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
২য় টি-২০ ম্যাচঃ ১১ই মার্চ ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
জিম্বাবুয়ের সাথে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ সিরিজের পরই বাংলাদেশে আয়োজিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া
একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের সূচি কিছু দিন পরেই বিসিবি কতৃক জানিয়ে দেওয়া হবে।

0 Comments
Please do not enter any spam link in the comment box.