ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি টিভি শো’তে উপস্থিত হয়ে বলিউড সুপারস্টার
শাহরুখ খান জানালেন, তার বাড়িতে ধর্ম নিয়ে কোনো আলোচনা হয় না।
ঐ টিভি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমরা কখনো হিন্দু-মুসলমান নিয়ে আলোচনা
করি না। আমার স্ত্রী হিন্দু, আমি একজন মুসলমান। আর আমাদের যে বাচ্চারা আছে, ওরা হিন্দুস্তান।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শাহরুখ খানের বাড়িতে কারও ওপর
কোনো ধর্ম চাপিয়ে দেওয়া হয় না। বরং তারা সকল ধর্মের উৎসবই পালন করে থাকেন।
আর নিজের ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধার্মিক নই,
কিন্তু আমি ইসলামিক। আমি ইসলামের মূল দর্শনে বিশ্বাস করি।
আর এও বিশ্বাস করি, এটা ভালো ধর্ম এবং সুশৃঙ্খল।’
সুপার লিগে স্বাগতিকদের বিপক্ষে লড়বে আকবররা
এক ম্যাচ হাতে রেখে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার লিগে পা রাখে আকবর আলীর দল। সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এক ম্যাচ হাতে রেখে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার লিগে পা রাখে আকবর আলীর দল। সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে গত শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। অবশ্য আকবরবাহিনীর জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বৃষ্টি।
টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ যুবাদের অবস্থা ছিল খুবই করুণ। ২৫ ওভারে ১০৬ রান তুলতেই ৯ উইকেট হারায় দলটি। এরপর আর খেলাই হয়নি।
এর আগে ‘সি’ গ্রুপের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারিয়েছে পাকিস্তানও। তবে নেট রান রেট বিবেচনায় বাংলাদেশের চাইতে পিছিয়ে থাকে পাকিস্তান। যে কারণে সহজেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
আগামী ৩০ জানুয়ারি পচেফস্ট্রমে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন,
প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।
স্ট্যান্ড বাই : অমিত হাসান, এসএম মেহেরব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহন্না, রুবেল মিয়া ও আসাদুল্লাহ হিল গালিব।

0 Comments
Please do not enter any spam link in the comment box.