দুই মাস আগে বিয়ে করেছেন মাহফুজার রহমান। গতকাল বৃহস্পতিবার ঘরে তোলেন নতুন বউ। আজ শুক্রবার ছিল বউভাত। বাড়িতে আত্মীয়স্বজনের কোলাহল। সকালে রান্নাবান্নার কাজ শুরু হবে। এমন সময় খবর আসে মাহফুজারের লাশ গাছে ঝুলে আছে। আনন্দের অনুষ্ঠান হঠাৎ বিষাদে পরিণত হয়। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে। এলাকাবাসী জানান, মাহফুজার রহমান রফিকুল ইসালামের ছেলে। দুই মাস আগে তাঁর সঙ্গে একই ইউনিয়নের ভরতখালী গ্রামের ওবাইদুল ইসলামের মেয়ে অঞ্জনা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় দুপক্ষের মধ্যে আলোচনা অনুযায়ী আজ বউভাত ছিল। Click Here - গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার বরের পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে মাহফুজার রহমান নিজের ঘরে ঘুমান। বউ অন্যদের সঙ্গে ছিল। আজ সকালে মাহফুজারের মা মেনেকা বেগম ছেলেকে তাঁর রুমে না পেয়ে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে ভিটায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহফুজারের লাশ দেখতে পান। পারিবারিক কারণেই মাহফুজার আত্মহত্যা করেছেন অথবা কেউ হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখেছে বলে পরিবারের লোকজন ধারণা করছেন । লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় সাঘাটা থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে .
0 Comments
Please do not enter any spam link in the comment box.