ফের মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট লিজেন্ডরা





অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ফের মাঠে নামছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং, শেন ওয়ার্ন, গিলক্রিস্টসহ ক্রিকেট লিজেন্ডরা। আগামী মাসের শুরুতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চ্যারিটি ম্যাচ খেলবেন তারা। এমনটি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি রিকি পন্টিং এবং শেন ওয়ার্নের নেতৃত্বে দুটি দল টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর এই ম্যাচের জন্য ইতিমধ্যে নাম লিখিয়েছেন এডাম গিলক্রিস্ট, ব্রেট লি, জাস্টিন ল্যাংগার, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসনের মত লিজেন্ডরা । এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক স্টিভ ওয়াহ এই ম্যাচের আয়োজনে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

এই বিশেষ আয়োজন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস বলেন, সাম্প্রতিক অভূতপূর্ব দাবানলের কারণে সৃষ্ট দুর্যোগে আক্রান্তদের সাহায্য করার জন্য বুশফায়ার ক্রিকেট ব্যাশ ক্রিকেট তহবিল উত্তোলণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন তার প্রিয় ‘ব্যাগি গ্রিন’ টুপিটি বিক্রি করে দিয়েছে । বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটির সমান টাকায় বিক্রি হয় শেন ওয়ার্নের সেই টুপিটি।

Post a Comment

0 Comments