প্রথম কোয়ালিফাইয়ারে খুলনা-রাজশাহী ও এলিমিনেটরে চট্টগ্রাম-ঢাকা মুখোমুখি হবে
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। আর এলিমিনেটরে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন।
টুর্নামেন্টের লিগ পর্ব শেষে ১২ ম্যাচে অংশ নিয়ে সমান ১৬ করে পয়েন্ট খুলনা-রাজশাহী-চট্টগ্রামের। কিন্তু রান রেটে রাজশাহী ও চট্টগ্রামের চেয়ে এগিয়ে খুলনা। তাই শীর্ষস্থান দখল করেছে খুলনা। রান রেটের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী। তৃতীয়স্থানে চট্টগ্রাম। ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ঢাকা প্লাটুন।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল খুলনা-রাজশাহী টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে। আর এলিমিনেটরে খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকা। আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর।
0 Comments
Please do not enter any spam link in the comment box.