সম্প্রতি ভারত সফর থেকে হঠাৎই দেশে ফিরে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মোসাদ্দেক। তাৎক্ষণিক কারণ না জানা গেলেও দেশে ফিরে মোসাদ্দেক জানিয়েছিলেন রত্নগর্ভা মা হোসনে আরা বেগমের অসুস্থতার জন্যই তার দেশে ফেরা। এরপর আবারো মোসাদ্দেক ক্রিকেটে ফিরলেও সুস্থ হয়ে ওঠেননি তার মা। তাই আবারো মায়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এদিকে নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে হাসপাতালের বেডে শায়িত মা য়ের পাশের দাড়ানো একটি ছবি পোস্ট করে মোসাদ্দেক লিখেন, ‘কখনও কখনও আমরা বাস্তবতা সম্পর্কে জানি না। জীবন গোলাপের বিছানা নয়। এটি চড়াই-উতরাই পূর্ণ। আমার মায়ের নাম আপনাদের দোয়ায় রাখবেন।’
এর আগে মোসাদ্দেক জানিয়েছিলেন, তার মায়ের যকৃৎ ঠিকঠাক কাজ করছে না। সেরে ওঠার জন্য অপারেশন প্রয়োজন দ্রুত। সম্ভবত সেই অপারেশনের জন্যই দোয়া চেয়েছেন মোসাদ্দেক।

0 Comments
Please do not enter any spam link in the comment box.